1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা তিস্তার ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ রায়গঞ্জে আঞ্চলিক সড়কের পাশে মুরগির বিষ্ঠার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

স্বৈরাচারের সময়ে সত্য বলাও একটা অপরাধ’, ঘোড়াঘাটে কুরআনের সবক অনুষ্ঠানে

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭৭ Time View

মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

কিছু দিন আগেও দাঁড়ি টুপিওয়ালা মানুষেরা ছিল প্রশ্নবিদ্ধ। গাড়ি থামিয়েছে পুলিশ, পুরো গাড়ির চেক না করে শুধু একজন দাঁড়ি টুপি পড়া মানুষকে দেখতে পেয়ে তাকে চেক করেছেন। কেন? ওর কাছে বোমা আছে কিনা! আলেমদের কাছে কি বোমা ছিল? কারা বোমাবাজি করেছে, মানুষ দেখেনি এগুলো! দিনাজপুরের ঘোড়াঘাটে ১২’শ জনকে কুরআনের সবক অনুষ্ঠানের বক্তব্যে এক বক্তা একথা বলেন।

বুধবার (১৯ মার্চ) বিকালে ‘দ্বীনিয়াত বাংলাদেশ’ এর পৃষ্ঠপোষকতায় মাদ্রাসাতুল মদীনা-বগুড়ার কুরআন শিক্ষা প্রকল্পের উদ্যোগে ঘোড়াঘাট উপজেলা উলামা ঐক্য পরিষদ এঅনুষ্ঠানটির আয়োজন করেন।

দ্বীনিয়াত বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মুফতি সালমান আহম্মেদ বলেন, যে জাতি কুরআনকে পরিত্যাগ করবে, সে জাতি রাষ্ট্র হারাবে ইমান হারাবে সব কিছু হারাবে। বাংলাদেশে ৮৮% মানুষ তাঁরা ভাবে কুরআন শিক্ষতে হবেনা, ইসলামি শিক্ষার দরকার নেই, ৭৫% মানুষের মৌলিক দিন শিক্ষার যোগ্যতা তাঁদের ভিতরে নেই। সবচেয়ে ব্যথিত হৃদয়ের কথা হল বাংলাদেশে এই মূহুর্তে ১০০ ভাগ মানুষের মধ্যে ৯৯ ভাগ মানুষ কুরআন শরীফের তরজমা করে অর্থ বলতে পারেনা। সমাজের নীতি নৈতিকতা এবং পারিবারিক বন্ধন কুরআন শিক্ষার অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে।

এসময় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি ঘোড়াঘাট ঐক্য পরিষদের সভাপতি মাও. মো. কামরুজ্জামান, প্রধান অতিথি মাদরাসাতুল মদিনার প্রতিষ্ঠাতা, বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ এর খতিব মুফতি মনোয়ার হোসেন, প্রদান মেহমান ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সিংড়া ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন, বিশেষ আলোচক মাওলানা মো. রুহুল আমিন সাদী। এসময় কুরআনের সবক প্রদান করেন দ্বীনিয়াত বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মুফতি সালমান আহম্মেদ।

এদিকে মাদ্রাসাতুল মদীনা-বগুড়ার কুরআন শিক্ষা প্রকল্পের উদ্যোগে উপজেলার ১৪৫ টি মসজিদ ভিত্তিক বয়স্ক ব্যক্তিদের কুরআন ও মৌলিক দ্বীন শিক্ষা কোর্স চলছে। সেখানে আনুমানিক ৩ হাজার ৫’শ জন শিক্ষা গ্রহণ করছে। এর মধ্যে ১২০০ জন কে কুরআনের সবক দেয়া হয়েছে। সাথে ‘দ্বীনিয়াত বাংলাদেশ’ এর পক্ষ থেকে নতুন কুরআন প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com