1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা

উল্লাপাড়ায় ভেজাল মবিল কারখানায় লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫৮ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লায় মেসার্স মদিনা ইন্টান্যাশনাল নামের একটি ভেজাল মবিল উৎপাদন কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা অফিসের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

এ সময় কারখানার মালিক রেজাউল করিমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বিদেশি মোড়ক লাগানো এবং লেবেলবিহীন ৩৪৩ বোতল ও ৪ ড্রাম পরিপূর্ণ মবিলসহ উৎপাদন সামগ্রী জব্দ করা হয়। কারখানার মালিক বিভিন্ন রঙের পাত্রে কোনটায় লেভেল বিহীন আবার কোনটায় চায়না মোড়ক লাগিয়ে এ সব ভেজাল মবিল বাজারে বিক্রি করে আসছিলেন। আদালত কারখানাটি সিলগ্যালা করে দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সোহেল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ মার্চ) উক্ত ভেজাল মবিল কারখানায় অভিযান চালান। এই কারখানার মালিক বিভিন্ন ভেজাল সামগ্রী দিয়ে মবিল উৎপাদন করে তা প্রতি লিটার বোতল ও ড্রামে ভরে বিদেশি মোড়ক লাগিয়ে বাজারে বিক্রি করছিলেন। তিনি কারখানা থেকে উৎপাদিত সমুদয় মবিল জব্দ করেন এবং মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন। বন্ধ করে দেওয়া হয়েছে কারখানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com