1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা তিস্তার ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ রায়গঞ্জে আঞ্চলিক সড়কের পাশে মুরগির বিষ্ঠার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

গণঅভ্যুত্থান স্মরণে রংপুরে জুলাই স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬৮ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গৌরবোজ্জল ইতিহাসকে লিখিতরুপে ছাত্র-জনতার কাছে পৌঁছে দিতে রংপুরে (ছত্রিশ গণঅভ্যূত্থান স্মরণে) স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে নগরীর পাবলিক লাইব্রেরি হলরুমে অপরাজিতা-২৪, রংপুরের (একটি সামাজিক ও সাস্কৃতিক সংগঠন) আয়োজনে জুলাই গণঅভ্যূত্থান ১-৩৬ জুলাই,২০২৪ নিয়ে ছত্রিশ গণঅভ্যুত্থান স্মরণে বইয়ের মোড়ক উন্মোচণ করা হয়।রংপুরের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অপরাজিত-২৪ (একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন) এর উদ্যোগে ছত্রিশ গণঅভ্যুত্থান স্মরণে সম্পাদনায় ছিলেন মুসতানসির মুয়াদ, ফেসবুক পেজ অপরাজিত-২৪, মুদ্রণে প্রগতি প্রেস।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন জুলাই অভ্যুত্থানের আন্দোলনে দেশের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের বোন সুমি খাতুন, শহীদ তাহির জামান প্রিয়’র মা সামসি আরা জামান, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক রোকসানা বেগম, কালের কন্ঠ পত্রিকার ফটো সাংবাদিক গোলজার রহমান আদর, সাইরেন সাহিত্য পত্রিকার উপদেষ্টা সালমান সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক রাজু বাসফোর।অনুষ্ঠানের শুরুতে জুলাই/২৪ এর স্মৃতিচারণ করা হয় পরে ছত্রিশ গণঅভ্যূত্থান স্মরণে বইয়ের মোড়ক উন্মোচণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com