1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ঘাতক গণপিটুনিতে নিহত  যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইএমইআই পরিবর্তনের সরঞ্জামসহ ১৫৭ মোবাইল উদ্ধার,গ্রেপ্তার ৫  দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া”

রংপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী কারাগারে

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৮৫ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

মাদক ব্যবসা করে রংপুর অঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মজনু মিয়ার অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আদালত।

সোমবার (১৭ মার্চ) ‍দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত রংপুরের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এর আদেশ প্রদান করেন। এর আগে গত ৭ মার্চ মাদক ব্যবসা করে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও ভোগদখলের দায়ে দুর্নীতি দমন আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন রংপুরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। সেই মামলায় মাদক ব্যবসায়ী মজনু মিয়া আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।মামলা সুত্রে জানা যায়, রংপুর-রাজশাহী বিভাগের তালিকাভুক্ত শীর্ষ ২২ জন মাদক ব্যবসায়ীর মধ্যে ২১ নম্বর মাদকব্যবসায়ী মজনু মিয়া। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইসলামপুর এলাকার বাসিন্দা। পারিবারিক জীবনে তার দুই স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসার সাথে জড়িত। ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশন তার সম্পদের তথ্য যাচাই বাচাই করেন এবং প্রাথমিকভাবে তার অবৈধ সম্পদের তথ্য পান। পরে তাকে সম্পদের তথ্য দাখিলের জন্য বলা হলে মজনু মিয়া নিজ সাক্ষরে তার স্থাবর অস্থাবর সম্পদের হিসেব দাখিল করেন। দাখিলকৃত সম্পদ যাচাইকালে দেখা যায়, তার স্থাবর ও স্থাবর মোট সম্পদ ৬৮ লাখ ৯৮ হাজার ৩৬৫ টাকা। এরমধ্যে তার বৈধ আয় ৭ লাখ ৩৮ হাজার এবং অবৈধভাবে ৬১ লাখ ৬০ হাজার ৩৬৫ টাকা মাদকের ব্যবসা করে তিনি আয় করেছেন। পরে দুর্নীতি দমন কমিশন থেকে অনুসন্ধান করেন অবৈধ সম্পদ খোঁজ পান। এই অবৈধ আয় অজর্নের দায়ে দুর্নীতি দমন কমিশন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) এর ধারায় অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য উপস্থাপনেরে অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজুর আবেদন করেন দুর্নীতি দমন কমিশন রংপুরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। মামলা হওয়ার পর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত রংপুরে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন রংপুর-রাজশাহী অঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মজনু মিয়া। আসামী পক্ষে জামিনের আবেদন করেন এডভোকেট সন্তোষ কুমার সরকার। আর সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালত, রংপুরের পাবলিক প্রসিকিউটার এ্যাড. মোঃ আফতাব উদ্দিন সরকার ও দুনীতি কমিশন পিপি অ্যাডভোকেট হারুন-উর-রশিদ। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com