1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ঘাতক গণপিটুনিতে নিহত  যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইএমইআই পরিবর্তনের সরঞ্জামসহ ১৫৭ মোবাইল উদ্ধার,গ্রেপ্তার ৫  দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া”

তাড়াশ হাসপাতাল গেট এলাকায় একটি মুদি দোকানে আগুন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২০৩ Time View

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের হাসপাতাল গেট এলাকায় একটি মুদি দোকানে আগুন লেগে সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে । এতে ওই দোকানদারের প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে পৌর শহরের হাসপাতাল গেটে এলাকার মুদি দোকানদার খোকন দোকান বন্ধ করে তারাবির নামাজ আদায় করতে যান। এ সময় দোকানের মধ্যে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে সমস্ত দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তাড়াশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রত ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। দোকানের মালিক খোকন হোসেন জানিয়েছেন, আগুনে তার দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তাড়াশ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার রেজাউল করিম জানান, ফায়ার সার্ভিসের উপস্থিতিতে মুহুর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনায় বাজারের অন্য কোন দোকানে আগুন ছড়িয়ে পড়েনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com