1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা তিস্তার ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ রায়গঞ্জে আঞ্চলিক সড়কের পাশে মুরগির বিষ্ঠার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আগুনে সব পুড়লেও অক্ষত কোরআন শরীফ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৭৩ Time View

নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় আগুনে চারটি টিনশেড ঘর পুড়লেও অক্ষত অবস্থায় রয়েছে কোরআন শরীফ। এনিয়ে অনেকের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে।

ঘরের টিন থেকে শুরু করে আসবাবপত্র পুড়ে প্রায় ৩/৪ লক্ষ টাকার ক্ষতি হয় পরিবারটির। সবকিছু পুড়ে গেলেও কোরআন শরিফের একটি অক্ষরও পোড়েনি। গত বৃহস্পতিবার উপজেলার বুড়িরভাগ বিলপাড়ায় রাতে আগুনে বসতবাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফার্য়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর কোরআন শরীফটি অক্ষত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে কোরআন শরীফটি সংরক্ষণে রেখেছেন বাড়ির বাসিন্দারা।

বাড়ির বাসিন্দা মনির হোসেন,মোছাঃ ফাতিমা জানান,বাড়ির সব কিছু পুড়ে গেলেও এই কোরআন শরীফের এক অক্ষরও পোড়েনি। কোরআন শরীফের চতুর্দিকের প্রান্তে সাদা অংশে কিছুটা কালো দাগ হয়েছে। কোরআন শরীফটি একনজর দেখতে ভিড় করছেন স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শী লতিফুর রহমান,কামরুল ইসলাম বলেন,আগে অনেক শুনেছি কিন্তু আজ বাস্তবে দেখলাম, কোরআন শরীফ আগুনে পোড়ে না। আল্লাহ তার এই কুদরতি হাত দিয়ে এই পবিত্র গ্রন্থ রক্ষা করেছেন।

নলডাঙ্গা থানা মসজিদের ইমান আবু বক্কর সিদ্দিক জানান, পুরো ঘর পুড়লেও আল্লাহর অশেষ মেহেরবানীতে কোরআন শরীফ অক্ষত রয়েছে। পবিত্র কোরআন শরীফ স্বয়ং আল্লাহ তায়ালা নিরাপদে রাখেন,এটাই বাস্তব।
উল্লেখ্য,ঘটনাস্থল পরিদর্শন করেছেন,উপজেলা প্রসাশন,উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com