1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ঘাতক গণপিটুনিতে নিহত  যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইএমইআই পরিবর্তনের সরঞ্জামসহ ১৫৭ মোবাইল উদ্ধার,গ্রেপ্তার ৫  দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া”

বাড়ছে “কালো সোনা”র চাষ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪৮ Time View

নাটোর প্রতিনিধিঃ

দামে ভালো ও লাভজনক হওয়ায় প্রতিবছরই নাটোরে বাড়ছে পেঁয়াজের কদমের (বীজ) চাষ। এবছর শুধু নলডাঙ্গা উপজেলাতেই পেঁয়াজ বীজের চাষ বেড়েছে ৭৮ হেক্টর জমিতে। 

উপজেলা কৃষি অফিস বলছে,পেঁয়াজের ফুলকে সবাই কদম বলে থাকে। এই কদম থেকে পেঁয়াজের বীজ হয়। গত বছর বেশ ভালো দাম পেয়েছিলেন চাষীরা। তাই এই বছর বেড়েছে পেঁয়াজ বীজের চাষ। পেঁয়াজের বীজ চাষে মৌমাছির পরাগায়ন নিয়ে নতুন চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে। নলডাঙ্গা কৃষি বিভাগ থেকে কৃষকদের সব সময় পরামর্শ প্রদান করা হচ্ছে। তুলনামূলকভাবে বীজের দাম বেশি থাকে বাজারে। গত বছর পেঁয়াজের বীজ বাজারে বিক্রি হয়েছে সাড়ে ৫ হাজার থেকে ৭ হাজার টাকা কেজি দরে।

কৃষক সাইফুল ইসলাম,জামাল হোসেনসহ অনেকে বলেন,প্রতিছর পেঁয়াজের (কদম) চাষ করি আমরা,ফলনও লাভও ভাল পাই। কিন্তু,সবচেয়ে বেশি ঝুঁকি বৈশাখ মাসে শিলাবৃষ্টি নিয়ে। শীলা বৃষ্টি হলে পেঁয়াজের কদম নষ্ট হয়ে যায়। পেঁয়াজের কদমের বীজ আমাদের কাছে কালো সোনা হিসেবে পরিচিত। অন্য সব ফসলের চেয়ে বেশি দাম হওয়ায় আমাদের কাছে এটি সোনার মতো।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা,মোঃ কিষোয়ার হোসেন বলেন,এ বছর নলডাঙ্গা উপজেলাতেই পেঁয়াজ বীজের চাষ বেড়েছে ৭৮ হেক্টর জমিতে। উপ-সহকারি কৃষি কর্মকতারাও মাঠ পর্যায়ে কৃষকদের সহযোগিতা ও পরার্মশ দিচ্ছেন। এবছরও কদমের ভাল ফলন হবে বলে আশা করা যাচ্ছে। নলডাঙ্গা উপজেলা কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com