1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎ নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন

কাজিপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৪১২ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল গ্রামে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো হাফিজার রহমানের মেয়ে তন্নি খাতুন (৮)ও হাফিজার রহমানের বোনের মেয়ে অনিকা খাতুন (৮)। তারা পরস্পর মামাতো ফুপাতো বোন।

একই বাড়িতে তারা বাস করতো। শুক্রবার দুপুরে বাড়ির পাশে বালু তোলার ফলে সৃষ্ট ডোবার পানি থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনেরা। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহতদের চাচা আব্দুল বারিক জানান, সকাল দশটা থেকে ওই শিশুদের পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের বালু তোলার ফলে সৃষ্ট গর্তের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করি।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান,পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে আপন মামাতো ফাপাতো বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com