1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া” দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি চাকরির পেছনে না ছুটে খামার গড়ে সফল উদ্যোক্তা আব্দুল কুদ্দুস কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

গাইবান্ধার কাতলামারী তে ব্লক তৈরির স্বচ্ছতায় এলাকাবাসীর প্রশংসা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৭৪ Time View

মাইদুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

নদী ভাঙ্গন ঠেকাতে প্রয়োজন সিসি ব্লকের মাধ্যমে স্থায়ীভাবে কাজ। আর সেই কাজের বাস্তবায়ন নদী এলাকার মেইন পয়েন্টগুলোতে করা হয়।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের আওতায় জেলার সুন্দরগঞ্জের লালচামার,শ্রীপুর,কাপাসিয়া,সদরের কামারজানি,ফুলছড়ি-সাঘাটার কাতলামারি,গোবিন্দি,হলদিয়া এলাকায় কাজ বাস্তবায়ন ও চলমান রয়েছে। এখানে অনেক প্যাকেজের আওতায় অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে।

সরেজমিনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারী এলাকায় গিয়ে দেখা যায় সারিবদ্ধভাবে সাজানো এক একটি ব্লক। পাশেই চলছে ব্লক তৈরির মেশিন। শ্রমিকরা স্টিমেট অনুযায়ী সিসি ব্লক তৈরি করছে। এই প্যাকেজের কাজ করছে বগুড়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান “শাহরিয়ার কনস্ট্রাকশন”। কাজের মান নিয়ে কথা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আমিনুল ইসলামের সাথে। তিনি জানান, আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নয়নে বিশ্বাসী। কাজের গুণগত মান নিশ্চিত করলে দেশের সেবা করা হয়। আমরা সে দিকটা ভালোভাবে নজর দিচ্ছি। আমাদের এখানে বালি,পাথর,সিমেন্টের ভাগসহ মানসম্মত সকল বিষয়ে কড়া নজরদারি করা হয়। আমি এই ঠিকাদারি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

এলাকাবাসীরা জানান, প্রতিবছর বন্যা আসলে আমরা খুবই ভয়ের মধ্যে থাকি। কারণ কখন নদী ভাঙ্গে। এখানে বাঁধের সিসি ব্লকের কাজ হওয়ায় আমরা অনেক খুশি। এখানে ঠিকাদারের লোক আমিনুল ভাই অনেক ভালো মনের মানুষ। তিনি শ্রমিকদের প্রতি অনেক আন্তরিকতা দেখিয়ে কাজ করান। যা কখনও কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোককে করতে দেখিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com