1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ দর্শনা’র কুড়ুলগাছি আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন গ্রেপ্তার রামগঞ্জে কবরস্থান থেকে বিপুল পরিমাণ বুলেটের খোসা উদ্ধার ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রি করতে এসে ধরা, ১৫ দিনের জেল  রায়গঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার ঝালকাঠির রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব ভূরুঙ্গামারীতে সার সংকটে মৎস্যচাষিরা, বাড়ছে উৎপাদন ব্যয়ের শঙ্কা মামলার প্রতিবাদে নোচনাহারে সড়ক অবরোধ, প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের

তাড়াশের হাট-বাজারে ওঠা শুরু করেছে তরমুজ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২২৮ Time View

তাড়াশ প্রতিনিধি:

শীতের আমেজ শেষ হয়ে ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে। এরই মধ্য শুরু হয়েছে মাহে রমজান। রমজানের সময় ইফতারে জনপ্রিয় রসালো ফল তরমুজ সবার কাছেই পছন্দের।

ইফতারে খাদ্য তালিকায় অন্যান্য ইফতারীর সাথে মুখরোচক ফল তরমুজ সবাই রাখতে চান।তাই তো রমজানে কদর বেড়েছে তরমুজের।সব মিলে রমজানের প্রারম্ভেই তাড়াশের হাট-বাজারে তরমুজ ওঠা শুরু করেছে।ইফতারপুর্ব মুহুর্তে হাঁকডাক করে বেচাকেনা করছে বিক্রেতারা।

মৌসুমী ফলের আরেক নাম তরমুজ।সুস্বাদু,রসালো ফল খেতে কার না মন চায়।সাধারনত এপ্রিল -মে মাস জুড়ে চলে তরমুজের ভরা মৌসুম।তবে ফেব্রুয়ারীর শেষে বা মার্চের শুরুতেও বাজারে কিছু আগাম তরমুজ আসে।

বিক্রেতারা জানান,সপ্তাহ খানেক ধরে বাজারে আসতে শুরু করেছে তরমুজ। বর্তমানে উপজেলাসহ প্রত্যন্ত এলাকার হাট- বাজারগুলোতে আগাম তরমুজে ভরে গেছে।এ সব হাট-বাজারগুলোতে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা দরে।বাজারে তরমুজ সরবরাহ মোটামুটি।সামনে হয়ত আরও বাড়বে।বিক্রেতারা আরও জানান, বর্তমানে বাজারে যে তরমুজ বিক্রি হচ্ছে, তা আকারে ছোট ও মাঝারি।এগুলো ওজনে ৩-৪ কেজির মত। বাজারের তরমুজ বিক্রেতারা জানান,এখনও তাড়াশে তরমুজের বাজার জমে ওঠেনি।সবেমাত্র গরম আর  রোজা শুরু।

উপজেলার বিভিন্ন হাট ঘুরে এমনটাই জানা গেছে।তবে রমজানে তরমুজের দোকানে অপেক্ষাকৃত ভীড় বেশি।দরদাম করে তরমুজ নিয়েই ঘরে ফিরছেন ক্রেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com