1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

রংপুরে দেশীয় অস্ত্রসহ ২ ছিনতাইকারী আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩১ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়াও ছিনতাইকাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বেলা পৌনে ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। তাদেরকে বুধবার রাত সাড়ে এগারোটায় নগরীর কামারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আলমনগর এলাকার নিলয় হোসেন তনু ও নিউ আদর্শ পাড়ার শাহারিয়ার সাহস।এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে নগরীর মডার্ন মোড় এলাকা থেকে দর্শনা যাওয়ার পথে শুটকির আড়তের সামনে মোটর সাইকেলে তিনজন ছিনতাইকারী এক রিকশার গতিরোধ করে। পরে রিকশায় থাকা দুইজন ছাত্রের কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগসহ টাকা ছিনিয়ে নিয়ে নেন। এসময় তাদের মারধর করে ছিনতাইকারীরা। এমন অভিযোগ পেয়ে তাজহাট থানা পুলিশ দিনভর অভিযান চালিয়ে ছিনতাই হওয়া দুইটি মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় ছোরাসহ দুইজন ছিনতাইকারীকে ঢাকা কোচ স্ট্যান্ড কামারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, গ্রেফতারকৃতদের নামে নিয়মিত মামলা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com