1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎ নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন

কাজিপুরে বালুর ট্রাকচাপায় নিহত ১ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৭১ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জের কাজিপুরে ফজরের নামাজ শেষে স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়ে ফেরা হলো না জুলেখা খাতুন নামে এক গৃহবধূর। পেছন থেকে আসা বালুর ট্রাকচাপায় নিহত হন জুলেখা। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী হারুন-অর-রশিদ আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে সিরাজগঞ্জ-কাজিপুর-সোনামুখী আঞ্চলিক মহাসড়কের ছালাভরা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

হতাহতরা উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। আহত হারুন-অর-রশিদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার ফজর নামাজ শেষে জুলেখা ও তার স্বামী হারুন-অর-রশিদ রাস্তায় হাঁটতে বের হন। হাঁটতে হাঁটতে তারা ছালাভরা বাজার এলাকায় পৌঁছলে বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন জুলেখা। গুরুতর আহতবস্থায় জুলেখার স্বামীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাজিপুর থানার ওসি (তদন্ত) লাল মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ফজরের পরে এ ঘটনা ঘটায় ঘাতক ট্রাকটি শনাক্ত করা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com