1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

রায়গঞ্জে বাসচাপায় নিহত ২

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। রোববার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম (৫৯) ও বগুড়ার শেরপুর উপজেলার মনছের আলীর ছেলে অটোরিকশাচালক সাহেব আলী (৬১)। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে অটোরিকশাযোগে একটি জানাজায় যাওয়ার পথে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকার বাইপাসে বগুড়াগামী শাহ ফতেহ আলী বাসচাপা দিয়ে চলে গেলে অটোরিকশা চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে রহিজুল ও সাহেব আলী মারা যান। গুরুতর আহত অপর দুজনের অবস্থা আশংকাজনক।

ওসি আব্দুর রউফ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত চারজনের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে বগুড়া সদর থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com