1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ আগুন, কয়েকটি দোকান পুড়ে ক্ষতি বন্দরে জট কমাতে চট্টগ্রাম কাস্টমসের উদ্যোগ: অনলাইন নিলামে ৩৭ লট পণ্য চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস জনদুর্ভোগের অবসান: অবশেষে সরছে রাস্তার মাঝের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি

রায়গঞ্জে সরকারি রাস্তায় ঘর উচ্ছেদের দাবী এলাকাবাসীর

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৭১ Time View

সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় সরকারি রাস্তায় অবৈধ ভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের দাবীতে  উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ। 

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবিরের নিকট গণ স্বাক্ষরিত  অভিযোগটি দায়ের করেছেন সলঙ্গা এলাকার মানুষ। 

অভিযোগ সূত্রে জানাযায়, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের ভরমোহনী মধ্যপাড়া গ্রামের সলঙ্গা ফাজিল সিনিয়র মাদ্রাসার মোড়ে পাকা রাস্তার পাশে জহুরুল ইসলাম, আব্দুল আলীম,নাসির উদ্দিন গং অবৈধ ভাবে  ১৪ টি ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন । রাস্তার উপড় স্থাপনা নির্মাণ করায় রাস্তাটি সংকুচিত হয়ে পড়েছে,এতেকরে পথচারীরা সহ প্রায়ই ঘটছে দুর্ঘটনার শিকার ।

রাস্তা থেকে ঘরগুলো উচ্ছেদের জন্য ২৪ সালের ২ সেপ্টেম্ববরে সাবেক নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খাঁনের তত্বাবধানে সেনাবাহিনীর উপস্থিতিতে রাস্তাটি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান করেন।সাবেক নির্বাহী কর্মকর্তা   নাহিদ হাসান খাঁনের বদলীর কারনে উচ্ছেদ কার্যক্রম স্থগিত হয়।

এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুমায়ন কবির জানান, এ ব্যপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। রাস্তাটি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করা হবে। স্থাপনা গুলো সরকারি জায়গাতে থাকলে উচ্ছেদ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com