1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে হুশিয়ারী দিলেন সংসদ সদস্য নিজের ব্যবহার করা অস্ত্রের গুলিতে পুলিশ নিহত ছাত্রদল নেতার নেতৃত্বে থানায় হামলা, ভিডিও করায় পুলিশের ফোন ভাংচুর গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বোধন  বন্দর শ্রমিকদের অকৃত্রিম বন্ধু কামরুল হাসান চৌধুরী: সিবিএ নির্বাচনে উন্নয়নের নতুন প্রত্যাশা চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম রায়গঞ্জে নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সলঙ্গায় চোরাই কারবারিদের গডফাদার মাদক মামলার পলাতক আসামী সামিদুল আটক

ঢাকাস্থ সিরাজগঞ্জ জাতীয়তাবাদী ছাত্রফোরাম গঠন

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৭৮ Time View

নিজস্ব প্রতিবেদক :

ঢাকায় অবস্থানরত সিরাজগঞ্জ জেলার জাতীয়তাবাদী মতাদর্শের ছাত্রদের নিয়ে “ঢাকাস্থ সিরাজগঞ্জ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম’র গঠন করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আহমেদ রনিকে আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের দুই ২নং সহ-সাধারণ সম্পাদক আ. হ. মুহাম্মদ খোকনকে সদস্য সচিব করে ১০৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

সংগঠনের উপদেষ্টা প্যানেল মনোনীত করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদাক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহাবকে।

নতুন এ সংগঠনের অন্যতম উপদেষ্টা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক মতাদর্শের অনুসারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ ঢাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়, কলেজ ও মহানগর ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সিরাজগঞ্জ জেলার নেতাকর্মীদের নিয়ে এ সংগঠন গড়ে তোলা হয়েছে।

সিরাজগঞ্জের যে কোন ছাত্রদের সমস্যায় পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সংগঠনটির কার্যক্রম এগিয়ে চলবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com