1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বন্দরে জট কমাতে চট্টগ্রাম কাস্টমসের উদ্যোগ: অনলাইন নিলামে ৩৭ লট পণ্য চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস জনদুর্ভোগের অবসান: অবশেষে সরছে রাস্তার মাঝের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে? নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার মেসিকে বিয়ের প্রস্তাব দেওয়া কে এই শতবর্ষী নারী? নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ কর্মী গ্রেফতার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

বিষাক্ত কেমিক্যাল ছাড়াই শুটকি উৎপাদন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ Time View

নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলার শুঁটকি পল্লীতে বেড়েছে ব্যস্ততা। মিঠা পানির দেশি প্রজাতি মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন হালতি বিল এলাকার মৎস্যজীবীরা। মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বৃহৎ হালতিবিলসহ এলাকার বিভিন্ন নদ-নদী,খাল-বিল ও জলাশয়ের পানি কমতে শুরু করায় জেলেদের জালে ধরা পড়ছে দেশীয় প্রজাতির ছোট বড় প্রচুর মাছ। হালতি বিলকে কেন্দ্র করে এর আশপাশে গড়ে উঠেছে ৩/৪টি শুঁটকি পল্লী। এসব শুঁটকিপল্লীতে মাছ শুকানোর কাজে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয় না।

সরেজমিনে দেখা যায়,উপজেলা হালতি,দূলভপুর,মাধনগরের পরিত্যক্ত জায়গায় গড়ে উঠেছে প্রায় ৩/৪টি শুঁটকি পল্লী। হালতি বিলসহ আশপাশের নদ-নদী,খাল-বিল ও জলাশয়ে জেলেদের জালে ধরা পড়া ছোট বড় নানা প্রজাতির দেশীয় মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে শুটকি পল্লীতে সরবরাহ করছে স্থানীয় জেলেরা। শুটকি পল্লীর নারী শ্রমিকরা সেসব মাছকে পানি দিয়ে পরিষ্কার করছেন আর পুরুষ শ্রমিকরা পরে সেগুলোকে বাঁশের উঁচু মাচায় রৌদ্রে শুকাতে ব্যস্ত হয়ে পড়েছে।

দেশীয় প্রজাতির মাছের মধ্যে রয়েছে পুঁটি, চান্দা, টেংরা ও কই মাছ। এগুলোকে রৌদ্রে শুকিয়ে শুঁটকি তৈরি করে তারপর বস্তায় সংরক্ষণ করা হচ্ছে। এভাবে কয়েক মণ শুঁটকি হলেই সেগুলোকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। দেশের অন্যান্য এলাকার চেয়ে এ অঞ্চলের শুঁটকির গুণগত মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থানের বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে।

এ ব্যাপারে জানতে চাইলে এই শুঁটকিপল্লীর ব্যবসায়ী লোকমান হোসেন ও সাইদুল প্রামানিক জানান,হালতি বিল দেশীয় প্রজাতির মাছের অভয়ারণ্য হওয়ায় এলাকায় ৩/৪টি শুঁটকি পল্লী গড়ে উঠেছে। এতে শ্রমিকদের কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী- রা জানান, আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত এই ৬ মাস শুটকি শুকানোর কাজ চলে। প্রতি ৩/৪ মণ কাঁচা মাছ শুকালে ১ মণ শুটকি তৈরি হয়। তারা আরও জানান, এক মণ শুঁটকি মাছ প্রকার ভেদে বাজারে ৮ হাজার টাকা থেকে ১৬ হাজার টাকায় বিক্রি হয়। এই মাছ শুকানোর কাজে শুধু লবণ ব্যবহার করা হয়। এতে অন্য কোনো মেডিসিন দেয়ার প্রয়োজন পড়ে না। শুঁটকি ব্যবসায়ীরা আরও বলেন,সহয়তার জন্য আমাদের সরকারিভাবে সহজ শর্তে ঋণ দিলে এ খাত আরও বেগবান হবে। এখানে বহু লোকের কর্মসংস্থান হবে।

এ বিষয়ে কথা হয় উপজেলা মৎস্য কর্মকর্তা সজ্ঞয় কুমারের সঙ্গে। তিনি জানান,আমাদের উপজেলায় প্রায় ৫০ টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মানসম্মত শুঁটকি প্রস্তুত করতে শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com