1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জনদুর্ভোগের অবসান: অবশেষে সরছে রাস্তার মাঝের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে? নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার মেসিকে বিয়ের প্রস্তাব দেওয়া কে এই শতবর্ষী নারী? নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ কর্মী গ্রেফতার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল সলঙ্গায় যুবদলের বিক্ষোভ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

রায়গঞ্জে জোড়া ব্রীজের নিচে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২০৫ Time View

রায়গঞ্জ( সিরাজগঞ্জ )প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জে আব্দুল মান্নান (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) বেলা ১২ টার দিকে উপজেলার সলঙ্গা থানার ভুইয়াগাঁতী-রঘুনাথপুর জোড়া ব্রীজ এলাকা থেকে  মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নান উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকার (মধ্যে পাড়া) এলাকার আব্দর রহমান টুনু সরকারের ছেলে। 

পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানাযায়, নিহত ব্যক্তির বোনের বাড়ি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মোজাফফরপুর গ্রামে। সেখানে তার ভাগনের ছেলে (নাতি) গত বুধবার মারা যায়। সেখানে আসতেই এ মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। 

নিহতের সৎ ভাই আমির হোসেন জানান, বুধবার সকালে কাউকে না জানি আব্দুল মান্নান বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন অনেক স্থানে তাঁকে খোঁজাখুঁজি করে। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থল সরেজমিনে পরিদর্শন পূর্বক মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়নি। তবে প্রক্রিয়া চলছে বলে তিনি জানান ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com