1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার মেসিকে বিয়ের প্রস্তাব দেওয়া কে এই শতবর্ষী নারী? নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ কর্মী গ্রেফতার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল সলঙ্গায় যুবদলের বিক্ষোভ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ চট্টগ্রামে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার আজ “ঐতিহাসিক পলাশী দিবস” রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

উত্তরবঙ্গের অভাব ঘুচবে আবু সাঈদের কারণে: রংপুরে আসিফ মাহমুদ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ Time View

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরবাসীকে উদ্দেশ্য করে বলেছেন, ২৪ -এর গণঅভ্যুত্থানে আপনারা আবু সাঈদের মতো একজন বীর পেয়েছেন। তার কারণে উত্তরবঙ্গের অভাব ঘুচবে। আবু সাঈদের উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিত করতে প্রতিনিধিরা নানাবিধ সমস্যার নোট দিয়েছেন, তা উচ্চপর্যায়ে বার্তা পৌঁছে দেওয়া এবং বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন তিনি।মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় রংপুরের পীরগাছা উপজেলায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আমরা আজ ২৪ -এর শহীদ পরিবারদের কথা শুনেছি। আমরা চাই দেশ গড়ার প্রতিটি আয়োজনে যেন শহীদ পরিবারদের সদস্যদের কথা বলার সুযোগ দেয়া হয়। আমরা শহীদদের স্মরণ রাখতে পারি তাদের পরিবারের মাধ্যমে। ইতোমধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ ও আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা করা হয়েছে। সারাজীবন বাংলাদেশ তাদের পাশে আছে এবং থাকবে। শহীদ পরিবারে ৩০ লক্ষ করে টাকা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে অতি দ্রুত তা বাস্তবায়ন করা হবে। শুধু তাই নয়,তাদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে।রংপুরবাসীকে আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, আপনাদের প্রাণের দাবি পূরণ করার জন্য অতি দ্রুত সময়ে বাস্তবায়নের জন্য কীভাবে যথাযথ ব্যবস্থা নেয়া যায় তা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com