1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার মেসিকে বিয়ের প্রস্তাব দেওয়া কে এই শতবর্ষী নারী? নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ কর্মী গ্রেফতার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল সলঙ্গায় যুবদলের বিক্ষোভ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ চট্টগ্রামে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার আজ “ঐতিহাসিক পলাশী দিবস” রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

গাইবান্ধায় ৬ পা নিয়ে জন্ম নেয়া বাছুর দেখতে উৎসুক জনতার ভিড়

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৯২ Time View
Oplus_131072
মাইদুল ইসলাম, জেলা গাইবান্ধা প্রতিনিধি:
ছয় পা বিশিষ্ট বাছুর দেখতে উৎসুক জনতা ভিড় করছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামে , এ গ্রামে এমন একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। ২২ নভেম্বর শুক্রবার দুপুরে জাহাঙ্গীর আলম জিন্নাহ নামে এক খামারীর একটি গাভী  ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। সাধারণভাবে বাছুরের চার পা থাকে, সেখানে ঘাড়ের উপরে দুটি অতিরিক্ত পা দেখা যায়। এই বিরল ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে, এবং উৎসুক জনতা ভিড় জমাচ্ছে গরুর খামারের। অন্য দিকে উৎসুক জনতার পাশাপাশি জেলার গণমাধ্যমকর্মীরা নিজ নিজ গণমাধ্যমে বিষয়টি তুলে ধরতে ছবি তুলছেন।
এ বিষয়ে গরুর মালিক খামারী জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, ‘আমার গাভীটি দুপুরের দিকে ছয় পা বিশিষ্ট এড়ে বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও দুটি পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তবে পরবর্তী সময়ে চিকিৎসক জানিয়েছেন, ছয় পা হওয়ার কারণে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত এ বাছুরটি সুস্থ আছে, অন্যান্য বাছুরের ন্যায় স্বাভাবিক চলাচল করছে।  
স্থানীয় পশু চিকিৎসকরা জানিয়েছেন, ছয় পা থাকা সত্ত্বেও বাছুরটির বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। সেও অন্যান্য গরুর মতো স্বাভাবিক চলাচল করতে পারবে তবে এর আকৃতি ভিন্ন রুপ ধারণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com