1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

সিংড়ায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৭১ Time View
কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ার আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১অক্টোবর) বেলা  ১১টায় বিদ্যালয় চত্বরে  উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ জিয়ারুল হকের  সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ ।
 এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম, বিয়াশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রইচ উদ্দিন, চিকিচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জুর কাদের, আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ বাহা উদ্দিন, গোলাম মোস্তফা, সোহরাব হোসেন, খায়রুল ইসলাম, অভিভাক সদস্য মোঃ আকরাম হোসেন, আলাউদ্দিন আকন্দ, সহকারী শিক্ষক মোঃ শামীম রেজা প্রমূখ।
বক্তব্য শেষে  বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও  ব্যবস্থাপনা কমিটির  পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে বিভিন্ন শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক ১৯৯০ সালের ১৬ মে উপজেলার চৌপুকুরিয়া সরকারী প্রাথমিক  বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে চাকুরীতে  যোগদান করেন এবং  প্রায় ৩৫ বছর কর্মজীবন শেষে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি  ২০১০ সালে সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হন এবং  শিক্ষামন্ত্রণালয়ের তত্বাবধানে ২০১৭ সালে শিক্ষা সফরে ভারতে ভ্রমন করেন। এছাড়া তিনি উপজেলা পর্যায়ে প্রাথমিক সমাপনি পরীক্ষা কেন্দ্রের হল সুপার, গণিত বিষয়ে শিক্ষক  ট্রেইনার ও গণিতের প্রধান পরীক্ষক সহ বিভিন্ন গুরুত্বর্পুণ বিষয়ে দায়িত্ব পালন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com