1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার মেসিকে বিয়ের প্রস্তাব দেওয়া কে এই শতবর্ষী নারী? নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ কর্মী গ্রেফতার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল সলঙ্গায় যুবদলের বিক্ষোভ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ চট্টগ্রামে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার আজ “ঐতিহাসিক পলাশী দিবস” রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান, সাধারণ সম্পাদক ইন্না

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৪৯২ Time View

মো: মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি:

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক দিনকালের নিজস্ব প্রতিবেদক হারুন অর রশিদ খান হাসান সভাপতি এবং এনটিভি ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের আহ্বায়ক শরীফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে ও সাংবাদিক এনামুল হকের সঞ্চালনায় সাধারণ সভায় সদস্যদের কণ্ঠ ভোটে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সভাপতি হারুন অর রশীদ খান হাসান এর আগেও একাধিকবার সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শরীফুল ইসলাম ইন্না এর আগে যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রেসক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কমিটি গঠনের আগে সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি ১৩ সদস্য থেকে বাড়িয়ে ২১ সদস্য করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্যদের সম্মতিতে ৫সদস্য বিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সিরাজগঞ্জের সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম এবং চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার হীরক গুন। সহ-সাধারন সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক গোলাম মোস্তফা রুবেল ও দৈনিক কলম সৈনিকের নির্বাহী সম্পাদক এবং আরটিভি ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক হয়েছেন এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি রহমত আলী।

এছাড়াও অন্যান্যরা হলেন- দপ্তর সম্পাদক আমাদের বাংলার ব্যুরো চিফ এনামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি এইচ এম মোকাদ্দেস, ক্রীড়া সম্পাদক গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌড়, সমাজ কল্যান সম্পাদক দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মিলন শেখ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহম্মেদ নওশাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এইচ এম আলমগীর। কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক বাবু ইসলাম, ডেইলি ট্রাইব্যুনালের নিজস্ব প্রতিবেদক হেলাল আহমেদ, দৈনিক আজকের সিরাজগঞ্জের প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠের সম্পাদক শফিক মোহাম্মদ রুমন ও আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়।

এর আগে সকাল ১১টায় শুরু হওয়া ১৯৭৮ই সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের সাধারণ সভায় তাদের সময়ের সাংগঠনিক কার্যক্রমের বিবরণ ও আয় ব্যায়ের হিসাব দেন আহ্বায়ক কমিটি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com