1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎ নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন

কাজিপুরে জমির মাঝে মাঝে ঝুপড়ি উঠিয়ে জমি দখলের পায়তারা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৫৪৯ Time View

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চল মুনসুর নগর ইউনিয়নের শালদহ এলাকায় জমির মাঝে মাঝে ঝুপড়ি উঠিয়ে প্রায় তিনশত একর ভূমি জোরপূর্বক দখলের পায়তারা করছে ।

রবিবার ১৩ (অক্টোবর) উপজেলার মনসুরনগর ইউনিয়নে এমন ঘটনার সত্যতা পাওয়া যায়। দেখা যায় বিশাল জমির মাঝে মাঝে ছোট ঝুপড়ি ঘর উঠিয়ে রেখেছে দখলকারিরা,

সরেজমিনে গিয়ে জানা যায় দির্ঘ ২০ বছর আগের পৈতৃক সম্পত্তি যমুনার করাল গ্রাসে নদী গর্বে বিলীন হয়ে যায় বর্তমান সেই জমি নদী থেকে চর জেগে উঠে চাষাবাদে উপযোগী হয়েছে। এখন সেই চাষাবাদে উপযোগী হওয়া জমি একদল ভূমিদস্যু জোরপূর্বক দখল করার চেষ্টা করছে।

শালদহ গ্রামের শাহিন আলম বলেন আমাদের বাব-দাদার সম্পত্তি নদী গর্বে বিলীন হয়ে গিয়েছিল এখন চর জেগেছে অথচ সেই জমি ভূমিহীন না হয়েও ভূমিহীন সেজে জোড় করে দখলের পায়তারা করছে।

অভিযোগের সুরে শালগ্রামের ইব্রাহিম মিয়া জানান আমাদের পৈত্রিক সম্পত্তি শালদহ গ্রামের ইলাহির ছেলে গনি গোয়াল, গনি গোয়ালের ছেলে জামিল গোয়াল, বাসেদ মিয়া,হবি মেম্বর সহ তারা তাদের লাঠিয়াল লোকজন আমার আবাদি জমি দখলের পায়তারা করছে এবং তারা বিভিন্ন সময় আমাদের ভয় ভিতি প্রদান করছে,

এ বিষয়ে জানতে চাইলে জামিল গোয়াল জানান আমরা কারো জমি দখল করি না, আমরা কেন অন্যের জমি দখল করবো,

জমি দখলের বিষয়ে জানতে চাইলে মনসুরনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর বলেন, শালদহ গ্রামের ইলাহির ছেলে গনি গোয়াল, গনি গোয়ালের ছেলে জামিল গোয়াল, বাসেদ মিয়া,হবি মেম্বর সহ আরো লোকজন ক্ষমতার জোরে প্রায় তিনশত একর জমি দখলের পায়তারা করছে,আসলে ওদের কাছে জমির কোনো কাগজ পত্র নাই,

এবিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলমের কাছে জানতে চাইলে তিনি জানান এ রকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই, নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি দিয়েছে কিনা জানিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com