1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে মসজিদের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে নিলেন দুই বিএনপি নেতা এখন পর্যন্ত কোন জয়ের দেখাই পায়নি মোস্তাফিজবিহীন কেকেআর শাহজাদপুর একটি বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ২ জন দগ্ধ উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে হুশিয়ারী দিলেন সংসদ সদস্য নিজের ব্যবহার করা অস্ত্রের গুলিতে পুলিশ নিহত ছাত্রদল নেতার নেতৃত্বে থানায় হামলা, ভিডিও করায় পুলিশের ফোন ভাংচুর গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বোধন  বন্দর শ্রমিকদের অকৃত্রিম বন্ধু কামরুল হাসান চৌধুরী: সিবিএ নির্বাচনে উন্নয়নের নতুন প্রত্যাশা চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার

কামারখন্দে গভীর রাতে টিন কেটে ডাকাতি বাড়িওয়ালাকে ছুরিকাঘাত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের কামারখন্দের তাজুরপাড়া গ্রামে ঘরের টিন কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) গভীর রাতে এ ডাকাতির ঘটনায় বাড়ির মালিক আবু বক্কর আকন্দ নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাতেরা পালিয়ে যায়। এছাড়া ডাকাতদলের সদস্যরা নগদ ১লাখ টাকা এবং ১ ভরি স্বর্ণালংকার লুট করেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। আহত অবস্থায় ওই বৃদ্ধকে রাতেই কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তাঁর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। বৃদ্ধ আবু বক্কর আকন্দ  উপজেলার তাজুর পাড়া গ্রামের মৃত তুফান আকন্দের ছেলে। বৃদ্ধ আবু বক্কর আকন্দের ছেলের স্ত্রী লাকি খাতুন বলেন, কিছু একটার শব্দ পেয়ে ঘুম থেকে চোখ মেলতেই দেখি আমার মুখের ওপর কয়েকজন দাঁড়িয়ে আছে। ভয়ে চিৎকার দিতে চাইলে তারা আমাকে ধারালো অস্ত্র দেখিয়ে বলে। যে,‘বাঁচতে চাইলে চুপ থাকেক। তা না হলে সবাই মারা পড়বি। এই কথা শুনে আমি ভয়ে চুপ ছিলাম। আর আমার হাতে থাকা মোবাইল ফোন নিয়ে নেয়। তিনি আরও বলেন, ডাকাত দলের পাঁচ জন ছিল। তাদের সবার হাতের বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ছিল। এদের মধ্যে তিনজনের মুখে মুখোশ ছিল আর দুজনের মুখ খোলা ছিল। ডাকাতেরা আমার শ্বশুর আবু বক্করকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও আমার শ্বাশুড়ি সবুরাকে চড় থাপ্পড় দেয় এবং তার কানের স্বর্ণের দুল নিয়ে নেয়। সব কিছু মিলিয়ে আমাদের প্রায় দুই লাখ টাকার জিনিস নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হেমা বিনতে হামিদ বলেন, ওই বৃদ্ধকে পাঁচটা সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা.রেজাউল ইসলাম  বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ, গত ২৬ জুন দুপুরে কামারখন্দ উপজেলার জামতৈল কামারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে কলেজের সহকারী অধ্যাপক শালী প্রামানিকের নগদ টাকা ও স্বর্নলংকারসহ প্রায় ৩০ লাখ টাকার জিনিস চুরি হয়৷ পরে চুরির মাল উদ্ধার ও চোরকে গ্রেপ্তারের দাবিতে ১০ জুলাই জামতৈল রেলওয়ে স্টেশনে শিক্ষকদের নিয়ে শীলা প্রামাণিক  মানববন্ধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com