1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গঙ্গাচড়ায় এক বছর যেতে না যেতেই এলজিইডির ১৪ লক্ষ টাকা নদী গর্ভে বিলীন  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন মঞ্জুর বিশ্ব বাবা দিবস আজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক বেনাপোল সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক শাহজাদপুরে পুলিশের অভিযানে দেড় লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস রায়গঞ্জে এক স্ত্রী নিয়ে দুই স্বামীর টানাটানি! বাঁশখালী হাসপাতালে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজ মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ 

সংসদ সদস্যের সমর্থিত দাবি করে প্রার্থীর প্রচারণা ; আচারণ বিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৩০৮ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে নিজেকে সংসদ সদস্যের সমর্থিত প্রার্থী দাবি করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শুভ রহমান চৌধুরী আনারস প্রতিক এর বিরুদ্ধে আচারণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাপ-পিরিচ প্রতিক এর রবিউল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ শাহীনুর আলমের কাছে এবিষয়ে এক লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগকারী চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম জানান, উপজেলা নির্বাচন শতভাগ গ্রহণযোগ্যতা করার জন্য দলীয় সিন্ধান্ত অনুযায়ী কোনো প্রচার প্রচারণাতেই আওয়ামী লীগ সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের অন্য কোন গুরুত্বপূর্ণ নেতার ছবি ব্যবহার করতে পারবে না। এমনকি নির্বাচনের প্রচারণায় কেউ আওয়ামী লীগের প্রার্থী বা আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগের কর্মী ইত্যাদি পরিচয় ব্যবহার করে কোন ধরনের নির্বাচনী প্রচার করবে না। এছাড়া এমপি-মন্ত্রী উপজেলা নির্বাচনে প্রার্থী দিতে পারবেন না বা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা চালাতেও পারবেন না। কিন্তু প্রতিপক্ষ আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে এক উঠান বৈঠকে নিজেকে এমপির সমর্থিত প্রার্থী দাবী করে ভোট চান। যা সম্পূর্ণ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন। ওই প্রচারণার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আমার দৃষ্টিগোচর হয়।

ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ শাহীনুর আলম জানান, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রবিউল ইসলাম অপর চেয়ারম্যান প্রার্থী শুভ রহমান চৌধুরী বিরুদ্ধে আচারণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ ও হোয়াসএ্যাপে ভিডিও চিত্র দাখিল করেছেন। যা সিনিয়র জেলা নির্বাচন ও রির্টানিং অফিসার দিনাজপুর বরাবর যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com