রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পর্যায়ের ‘নতুন কুঁড়ি’ ক্রিকেট প্রতিযোগিতায় উল্লাপাড়া উপজেলাকে ৭ রানে হারিয়ে দারুণ জয় পেয়েছে স্বাগতিক রায়গঞ্জ উপজেলা দল। শনিবার(২ মে) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় এই ম্যাচ।
বৃষ্টির কারণে নির্ধারিত ১০ ওভারের খেলা কমিয়ে ৬ ওভারে নামিয়ে আনা হয়। টস জিতে প্রথমে ব্যাটিং করে রায়গঞ্জ দল ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে।
জবাবে ব্যাট করতে নেমে উল্লাপাড়া দল শেষ ওভার পর্যন্ত লড়াই চালালেও নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে ৫৮ রানে থেমে যায়। ফলে ৭ রানের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে রায়গঞ্জ।
ম্যাচ শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো খেলার জন্য উৎসাহ দেন।
খেলা দেখতে মাঠে ভিড় করেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
রায়গঞ্জ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এহতেশাম তালুকদার রোমেল এবং ম্যানেজার ছিলেন জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat