
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। এক সময় এই দলেই খেলেছেন পাওলো মালদিনি, ফ্রাঙ্কো বারেসি, আলেসান্দ্রো দেল পিয়েরো, জিয়ানলুইজি বুফনরা। ইউরোপের দলগুলোর মধ্যে অন্যতম সেরা ছিল আজ্জুরিরা। সেই ইতালিই এখন বিশ্বকাপে জায়গা পাচ্ছে না। তা-ও একবার নয়, টানা তিনবার।
২০১৪ বিশ্বকাপের পর কেটে গেছে ১২ বছর। ২০১৮, ২০২২ সালের পর ২০২৬ বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ইতালি। ফিফা র্যাঙ্কিংয়ে ৭১তম স্থানে থাকা বসনিয়া-হার্জেগোভিনার কাছে হেরে ছিটকে গেছে তারা। এর ফলে ৪৮ দলের বিশ্বকাপেও এবার দর্শকের ভূমিকায় দেখা যাবে আজ্জুরিদের।
কিন্তু কেন বারবার বিশ্বকাপে জায়গা পেতে ব্যর্থ হচ্ছে ইতালি? শুধু কি ভাগ্যের দোষ নাকি নেপথ্যে রয়েছে আরও গভীর সমস্যা?