নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাতকড়া পরিহিত অবস্থায় বোনের নামাজে জানাজায় অংশ নিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী।
জানা গেছে, তিনি বর্তমানে একটি রাজনৈতিক মামলায় ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বড় বোন আফিয়া চৌধুরী (৫৫) মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বুধবার (২২ এপ্রিল) দুপুরে তাকে ছয় ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়।
পরে পুলিশি প্রহরায় তাকে নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং বাড়ির পাশের ফুলপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন। জানাজা শেষে তিনি বোনের কবর জিয়ারত করেন।
পরিবারের সদস্যরা জানান, নির্ধারিত সময় শেষে পুলিশি নিরাপত্তায় তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৬ আগস্ট ফুলপুর মোড় বাজার এলাকা থেকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন আসাদুজ্জামান চৌধুরী। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat