মাসুদ রানা রনি,লক্ষ্মীপুর প্রতিনিধি
মাসুদ রানা রকাজ শেষে বাসার ফেরার পথে সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার মহসিন (৩৮) নামের এক প্রবাসীর।
কাজ শেষে বাসার ফেরার পথে সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার মহসিন (৩৮) নামের এক প্রবাসীর।
জীবিকার তাগিদে প্রায় ছয় বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মহসিন। পরিবারের স্বপ্ন পূরণে প্রবাস জীবনের সংগ্রাম চলছিল তার। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।
গতকাল বুধবার (১ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪ টায় সৌদি আরবের দাম্মাম শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
জানা যায়, কোম্পানির কাজ শেষে বাসায় ফেরার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হন মহসিন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মহসিন রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিরুন্দী গ্রামের ব্যাপারী বাড়ির মনির হোসেনের ছেলে। মহসিনের বাবা মনির হোসেন ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সাংবাদিকদের।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে বিরাজ করছে গভীর শোক। কর্মরত অবস্থায় এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat