
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৭ হাজার ৬৮১ ভোট বেশি পেয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৫৫২ জন। ১৫৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩ লাখ ৭২ হাজার ৫৫৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে ভিপি আয়নুল হক পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৫১৪ ভোট। ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী মুহা. আব্দুর রউফ সরকার রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৩৩ ভোট।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৯৮৭ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মো. ফজলুল হক (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১ হাজার ৬২৭ ভোট।