সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় এক দোকান মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১৮ মে) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব এহসান আহমেদ খান। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ শাহিন আলম।
অভিযানকালে কড্ডার মোড় এলাকার একটি দোকানে তল্লাশি চালিয়ে মোট ১২৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। একই সঙ্গে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানের সময় সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশ দূষণ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat