দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় র্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ১ কেজি হেরোইনসহ এক নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) বিকেল ৪টা ১৫ মিনিটে র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। এসময় সলঙ্গা থানাধীন হরিণচড়া বাজারে রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে নিউ ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নারী আসামির বয়স ৫২ বছর বলে জানিয়েছে র্যাব। তবে তদন্তের স্বার্থে তার নাম-ঠিকানা গোপন রাখা হয়েছে।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat