সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল ও নাশকতার উদ্যোগে নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মশাল তৈরির বাঁশের লাঠি ও কেরোসিন ফেলে পালিয়ে যায় জড়িতরা। ঘটনাস্থল থেকে প্রায় ৩০টি বাঁশের লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পিপুলবাড়িয়া-মহিষামুড়া সড়কের খামারগাতি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু দুষ্কৃতিকারী মশাল মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ সদর থানার একটি টহল দল ওই এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পালানোর সময় ঘটনাস্থলে মশাল তৈরির জন্য ব্যবহৃত বাঁশের লাঠি ও কেরোসিন ফেলে যায়। পরে পুলিশ সেখান থেকে প্রায় ৩০টি বাঁশের লাঠি ও কেরোসিন উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat