সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে একযোগে সারা দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি উদ্বোধন করেন। পরে সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে ভূমিসংক্রান্ত বিষয় নিয়ে জেলা প্রশাসন কার্যালয়ের শহীদ শামসুদ্দিন হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরনাহার বেগমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্যরা।
ভূমি মেলায় সেবাগ্রহীতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চারটি স্টল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টাল কার্যক্রম, হোল্ডিংএন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেকপ্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও অনলাইন মৌজা প্রাপ্তির সুযোগ পাচ্ছেন।
বিকালে আয়োজন করা হয়েছে ভূমিসেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat