সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (৮ নভেম্বর) শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়োপযোগী সিদ্ধান্ত এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী উদ্যোগের প্রতি সাধুবাদ জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ পৌর প্রশাসক মো. শাহাদৎ হোসাইনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat