কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অসুস্থ বাবা সুজাব আলী শেখ ও ছেলে হৃদয় শেখের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রীর পক্ষ থেকে তাদের ৫০ হাজার টাকার অর্থ সহায়তা করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৌদুয়ার গ্রামে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান ও মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস তাদের বাড়িতে যান। এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল আল কায়েস বলেন, প্রথমত ধন্যবাদ জানাই কামারখন্দের গণমাধ্যমকে। গণমাধ্যমের কল্যাণে আমরা বিষয়টি জানতে পেরেছি। এখানে এসে দেখলাম এই পরিবারের অবস্থা খুবই খারাপ। বাবা ফুসফুসে আক্রান্ত এবং ছেলে কিডনি রোগে আক্রান্ত। শুনেছি, ছেলের শারীরিক অবস্থা দেখে দুর্ঘটনার ভয়ে কেউ তার ভ্যানে উঠতে চায় না। ভ্যানটিও নাকি কেনা হয়েছে ঋণ করে। বিষয়টি নিয়ে মন্ত্রী সাহেবের সঙ্গে কথা বললাম, তিনি বললেন, একটা নতুন ভ্যান কিনে দাও। এরই ধারাবাহিকতায় চিকিৎসা ও লোন পরিশোধের জন্য ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মন্ত্রী সাহেব এ ধরনের দুস্থ এবং অসুস্থ মানুষের পাশে সব সময় থাকবে। পাশাপাশি মাদকমুক্ত কামারখন্দ উপজেলা গঠন করতে খেলাধুলায় উৎসাহ প্রদান করা হবে।
এর আগে গত ২৬ জুলাই ‘কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। মুহূর্তেই বিষয়টি উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর নজরে আসে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat