সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নং চামারী ইউনিয়নের রানীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো. সেলিম আলীর পরিচালিত ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় চিনি, চুন, রং ও হাইড্রোজ মিশ্রিত ৩২০ কেজি গুড়সদৃশ পদার্থ জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ পাউডারও ধ্বংস করা হয়।
এছাড়া বিভিন্ন অপরাধে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন নাটোর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat