
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপি নেতা আনোয়ার ঠাকুরের নিজ বাড়িতে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের সম্মানসেন গ্রামে তাঁর নিজ বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ছিদ্দিক তালুকদার, বিএনপি নেতা খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসিরুদ্দিন মাতুব্বর, বিএনপি নেতা সাহিদ মোল্যা এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিজান, বিএনপি নেতা মুরাদ মাতুব্বর, যুবদল নেতা বিসু মাতুব্বর এবং সালথা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় হয়।