1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মাত্র একটি দেশকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিল ইরান   তারাবিতে ভুলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে করণীয় কী? ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের দাবি করছে যুক্তরাষ্ট্র ধর্মমন্ত্রীর প্রতি বায়তুল মোকাররমের খতিবের বিশেষ আহ্বান যুদ্ধে তেলের দাম হু হু করে বাড়ছে, চাপে বিশ্ব অর্থনীতি সাংবাদিকদের সম্মানে আরটিএস জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুদিনের সফরে সিরাজগঞ্জে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নদীতে পানি আনতে যাওয়া গৃহবধু নৌকার মাঝির হাতে ধর্ষণের শিকার রায়গঞ্জে বিধ্বস্ত আ. লীগ কার্যালয় বাঁশের বেড়ায় সংরক্ষণ করলেন সমর্থক সিরাজগঞ্জ সোলার পার্ক নবায়নযোগ্য জ্বালানিতে দেশের নতুন মাইলফলক

সাংবাদিকদের সম্মানে আরটিএস জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

 

শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিকদের সম্মানে আরটিএস জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ ২০২৬) বিকেলে রায়গঞ্জের হানিফ ফুড ভিলেজে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরটিএস জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক জুবায়ের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ডা. আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী, রায়গঞ্জ-সলঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী, ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ, প্রথম আলো-এর প্রতিনিধি সাজেদুল আলম এবং দ্য ডেইলি স্টার-এর প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করে যেতে হবে।

ইফতার মাহফিলে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা এলাকার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com