সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার আঙ্গারু এস.এ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।পরিবেশ সংরক্ষণ,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ সোমবার দুপুরে বিদ্যালয় আঙিনায় বৃক্ষরোপণ করা হয়।এ সময় উপস্থিত অতিথিরা বলেন,একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না,বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাই প্রত্যেক শিক্ষার্থী ও নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন,সবুজ বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
বৃক্ষরোপন কর্মসূচীতে সলঙ্গা ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু,বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা,কৃষি উপ-সহকারি কর্মকর্তা সোহেল আরমান,জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ,বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি আ: খালেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচী অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat