তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের অভিযোগ উঠেছে। কমিটিতে পদ বণ্টন, নেতৃত্বের রাজনৈতিক অতীত এবং অর্থের বিনিময়ে পদ পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা চলছে।
অভিযোগকারীদের দাবি, নবগঠিত কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিনের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে অর্থনৈতিক প্রভাব ও ব্যক্তিগত যোগাযোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। কমিটির সভাপতি আমানুল্লাহ রনি এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদকে ঘিরে এসব অভিযোগ সামনে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সভাপতি আমানুল্লাহ রনির রাজনৈতিক ও পারিবারিক পরিচয় যাহার বিবরণে তাহার মাতৃকুলে সবাই বিএনপি রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ততা এবং দলীয় পোস্টধারী, এবং তাহার বৈবাহিক সূত্রে শ্বশুরবাড়ির সবাই জামাত-শিবির রাজনীতির সাথে সম্পৃক্ত। কমিটিতে তাঁর পদপ্রাপ্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনের ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সম্পাদক পদের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দু ও কর্মী। তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আর্থিক প্রভাব ও যোগাযোগ কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার অভিযোগও উঠেছে।
অন্যদিকে, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদকে ঘিরেও পদপ্রাপ্তি ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, অতীতে তার বাবা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তার বড় ভাই শিক্ষক নিয়োগ বাণিজ্যে অনৈতিক কারণে প্রশাসনিক হেরেজ হয়েছে প্রশাসনের কাছে তার প্রমাণসহ আছে। ছাত্রলীগের রাজনীতিতে পদ পাওয়া এবং বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক যোগাযোগের ক্ষেত্রে অর্থের প্রভাব ছিল। এ ছাড়া বর্তমান কমিটিতে সাধারণ সম্পাদক পদ পেতে পাঁচ লাখ টাকা লেনদেনের অভিযোগও আলোচনায় এসেছে। তবে অভিযোগটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ ছাড়া মাধাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম মারফত নগদ ৫০ হাজার টাকা মাধাইনগর ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং থেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুলতান মাহমুদ কে পাঠানো হয়। যাহার প্রমাণ পাওয়া গেছে। সুলতানের বিরুদ্ধে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন পদপ্রত্যাশীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ করেছেন বলে দাবি করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, অর্থ পরিশোধসংক্রান্ত বিরোধের জেরে মাধাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলামের মোটরসাইকেল আটকে রাখার ঘটনাও ঘটেছে। এই সূত্র ধরে আরো জানা যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে প্রায় ৫ লক্ষ টাকা লেনদেনের ঘটনা ঘটেছে।
তৃণমূল নেতাকর্মীদের একটি অংশের মতে, রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও দীর্ঘদিনের অবদানকে প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা উচিত। তাঁদের দাবি, অর্থের বিনিময়ে পদ বণ্টনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ করা প্রয়োজন।
এদিকে, কমিটি গঠন নিয়ে বিতর্কের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ ও সাংগঠনিক প্রক্রিয়া পর্যালোচনার প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ। তাঁদের মতে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলে সংগঠনের প্রতি নেতাকর্মীদের আস্থা বজায় রাখা সম্ভব হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে নবগঠিত কমিটির সভাপতি আমানুল্লাহ রনি ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat