কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদের ভেতরে ফজরের নামাজের সময় এক মুসল্লিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজ মিয়া লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় একই এলাকার বাসিন্দা জসিম মিয়াকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফজরের নামাজ আদায়ের জন্য ভোরে মসজিদে যান হাফিজ মিয়া। নামাজ শুরুর আগে প্রস্তুতির সময় হঠাৎ জসিম মিয়া তাঁর ওপর হামলা চালান। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।
হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করেছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat