1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শাহজাদপুর চাঁদার দাবিতে ‌ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View

 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদার দাবিতে দুই কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন দ্বাবারিয়া গ্রামের চেনি (৪০) ও জালাল (৩০)।

 

​গতকাল বুধবার দুপুরে শাহজাদপুর কাপড়ের বাজারে ব্যবসায়ী মানিক মিয়া ও তাঁর ছেলে অন্তরের ওপর কিশোর গ্যাংয়ের সদস্যরা নৃশংস হামলা চালায়। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনায় ২০ জন এবং অজ্ঞাত আরো ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

​এদিকে, এই হামলার প্রতিবাদে এবং ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে আজ শাহজাদপুরে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। এসময় তারা বলেন মানিক মিয়া ও তাঁর ছেলে অন্তরের ওপর এই হামলা যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কতটা ভয়াবহ রূপ নিচ্ছে। একজন বাবার সামনে ছেলেকে আহত হতে দেখা, আর ছেলের চোখে বাবার অসহায়ত্ব—এই দৃশ্য কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এ যেন শুধু শরীরের ক্ষত নয়, পরিবারের স্বপ্ন আর নিরাপত্তাবোধেও আঘাত। ঘটনাস্থল পরিদর্শন করে সার্কেল এসপি হাফিজুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, শাহজাদপুরে কিশোর গ্যাং ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com