1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শাহজাদপুরে ট্যাংকলরির ধাক্কায় সড়কে প্রাণ গেল পশু চিকিৎসকের

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরির ধাক্কায় সঞ্জয় কুমার সুত্রধর ওরফে জীবন নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

 

রোববার (০৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ির মহাসড়কের বাঘাবাড়ি বড়াল ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জয় সুত্রধর (৩০) পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলনের জন্য পাবনা থেকে আসছিল ট্যাংকলরি। একই দিক থেকে যাত্রী নিয়ে আসছিল সিএনজিচালিত অটোরিকশা। অতিরিক্ত যানজটের কারণে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে সিএনজির গতি কমালে ট্যাংকলরি পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজির যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর এবং রিপন বেপারি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সুত্রধর মারা যায়।

 

 

শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বাঘাবাড়িতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাংকলরির সংঘর্ষে সঞ্জয় কুমার সুত্রধর নামে একজন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com