1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে মাইকিংয়ে প্রতিবেশী যুবকের মৃত্যু সংবাদ শুনে মারা গেলেন বৃদ্ধ মাসে ৪–৫ লাখ টাকা আয় করছেন মোঃ সাইফ আহমেদ, আন্তর্জাতিক দর্শকের ফ্যানবেস বাড়ছে তুঙ্গে বাঘায় পহেলা বৈশাখ ও বর্ষবরণের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  বিলের জন্য নামাজের সময় দেরি করা যাবে না:স্পিকার ফিলিং স্টেশনে অগ্রাধিকার পাবে শিক্ষক-চাকরিজীবী ও সাংবাদিকরা শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে দেখছে সরকার:সংসদে প্রধানমন্ত্রী  মধ্যরাত থেকে যেসব এলাকায় বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল দেশে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকবে, সংসদে বিল পাস জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস

শাহজাদপুরে ঝড়ে বটগাছ ভেঙে পড়লো মহাসড়কে, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View
সিরাজগঞ্জ শাহজাদপুরে প্রচন্ড ঝরে মহাসড়কের ওপর  বিশাল আকৃতির এক বটগাছ ভেঙে পড়ায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে বগুড়া – নগরবাড়ী মহাসড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ারসার্ভিসের চেষ্টায় গাছটি সরিয়ে নিলে রাত ৯ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। গতকাল (৭ই এপ্রিল  মঙ্গলবার) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পাড়কোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে,  গতকাল সন্ধ্যায় প্রচন্ড ঝড় হলে পাড়কোলা এলাকায় বগুড়া – নগরবাড়ী সড়কের পাশে একটি বট গাছ উপড়ে পড়ে। এতে সড়কের দুই লেনে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে  যায়। আংস্নিক  এই ঘটনায় সড়কের দুই পাশে দীর্ঘ সারি  তৈরি হয়।  যা দ্রুত তিন কিলোমিটার এলাকা ছড়িয়ে যায়। এতে দুর্ভোগে পরে ওই সড়কের চলাচল কারি যাত্রী ও চালকেরা।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান,  খবর পেয়ে দ্রুত  ঘটনাস্থলে ফায়ারসার্ভিস কমীরা এসে গাছটি অপ্রসারের কাজ শুরু করেন। পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীদের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় রাত ৯ টার দিকে গাছটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এর পর পর্যায়ক্রমে যান চলাচল শুরু হয়।
 এবিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম  বলেন,  ঝড়ে গাছটি ভেঙে পড়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পুলিশ ও ফায়ারসার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে গাছটি সরিয়ে নিয়েছে। রাত ৯ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।  বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com