দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়নপুর গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতঘর পুড়ে গিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নপুর গ্রামের বাসিন্দা মো. সাদ্দাম শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. হুজুর আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত দুটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। বসতঘরে রাখা আনুমানিক দুই লাখ টাকা নগদ অর্থসহ মোট প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত সাদ্দাম শেখ বলেন, আগুনে তাঁর দুটি বসতঘর, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে গেছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat