দৃশ্যপট ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে উপস্থিত হয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর ভোট প্রদান করেন। এ সময় তিনি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
ভোট প্রদান শেষে এমপি ভিপি আয়নুল হক বলেন, “দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ, বিজয় নিশ্চিত হবে।”
এবারের রাষ্ট্রপতি নির্বাচন ছিল দীর্ঘ প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী, এ নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পান।
নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
এর আগে ১৯৯১ সালে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় রাষ্ট্রপতি পদে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি। এবারের নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ১ লাখ ৮৩ হাজার ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন।
রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর ভোট প্রদানকে কেন্দ্র করে জাতীয় সংসদে এদিন নির্বাচনী কার্যক্রমে অংশ নেন দেশের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা। সাংবিধানিক বিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat