দৃশ্যপট ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মো. আশরাফ আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ আছর রায়গঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর বড় ছেলে, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসী, সহসভাপতি মো. আতিক মাহমুদ আকাশ, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদিরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
স্মরণসভায় বক্তারা প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন, স্থানীয় মাদ্রাসার মুহতামিম মাওলানা বেলাল হোসেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat