শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা চাউল কল মালিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে আব্দুল মোত্তালেব সেখ সভাপতি ও শহিদুল ইসলাম সবুজ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার(৭ মে) সকাল ৯টা থেকে সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। এতে ৬ টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. আল-আমিন। সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন ইউপি সদস্য জহুরুল ইসলাম।
নির্বাচনে মো. আব্দুল মোত্তালেব শেখ সভাপতি, মো. জাহাঙ্গীর আলম সহ-সভাপতি এবং মো. শহিদুল ইসলাম সবুজ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এস এম সাগর সরকার, মো. সোবাহান সরকার ও শহিদুল ইসলাম খন্দকার। সকাল ৯ টা থেকে বিকাল ৪ পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটাররা ভোট প্রয়োগ করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat