রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, গত শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে নিমগাছি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ লিটার চোলাই মদসহ রাম প্রসাদ (পিতা: মনোরঞ্জন), গ্রামের বাড়ি ভূইয়ট, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে চালানমূলে পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat