শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মাসুদ রানা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম, পাঙ্গাসী ফাঁড়ির ইনচার্জ বাবলু কুমার রায়, জামায়াতে নেতা আবু জাফর, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদীর, আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের জন্য সকল দপ্তরের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat